Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : বীরগঞ্জে প্রাইভেট ক্লিনিকে অভিযান

বীরগঞ্জে প্রাইভেট ক্লিনিকে অভিযান
দিনাজপুরের বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামে একটি প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে লাইসেন্স না থাকার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF