Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : মরিচা'র ডলার মোজাম্মেল মেম্বার আটক

মরিচা'র ডলার মোজাম্মেল মেম্বার আটক
বীরগঞ্জের মরিচা ইউনিয়নের ডলার মোজাম্মেল মেম্বার সহ ৬ জন জাল ডলার কেনাবেচা চক্রের সদস্যকে আটক করেছে পঞ্চগড় সেনাবাহিনী।

পঞ্চগড় সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে ৮০ হাজার জাল ইউএস ডলার সহ জাল ডলার কেনাবেচা চক্রের ৬ সদস্যকে আটক করেছে।

জাল ডলার সহ আটককৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ডিপজল , একই গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলি , দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে সোহেল ইসলাম , একই গ্রামের মৃত প্রভাতের ছেলে রমেশচন্দ্র বর্মন, বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক  এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের সুলতা আলীর ছেলে হোসেন আলী বাবু ।
 
বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ২নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মেম্বার নকল ডলার সহ একাধিক মামলার আসামী!
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF