Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (আরএমবিএফ) এর উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ৯ (জুন ২৫)ইং রহিমপুর গ্রামের আসাদ মিয়ার বাড়ি প্রাঙ্গণে উপদেষ্টা কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জুয়েল মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখাওয়াত হোসেন মুবিন, পরিচালক রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ। 
আলোচনা সভায় সভাপতি বলেন" রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশন শুধুমাত্র রক্তদান নয়, বরং গ্রামের মানবসেবার প্রতিটি ক্ষেত্রেই ভূমিকা রাখছে । নতুন উপদেষ্টা কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট তানভীর হাসান রানা (এ.পি.পি), জনাব রুহুল আমিন,মোঃসাব্বির হোসেন রাজিব,মোঃআবুল বাশার রাজন,ডাক্তার মোঃ ওমর ফারুক,মোঃআমিরুল ইসলাম। আলোচনা সভায় উপদেষ্টারা বলেন " রক্তদানের প্রচারণা বাড়াতে হবে, মানুষের মাঝে আরো সচেতনতা তৈরি করতে হবে। সে লক্ষ্য নিয়েই কাজ করবে রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF