Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

News Headlines : মনপুরায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী কে আটক করেছে নৌ-বাহিনী ও পুলিশ

মনপুরায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী  কে আটক করেছে নৌ-বাহিনী ও পুলিশ
মনপুরা উপজেলার চৌধুরী বাজার মমতাজ ভিলা’ র সামনে নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো:নাসিম (৩০) ও তাসলিমা বেগম (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৬১৫ টাকা উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে ৭ টার দিকে উপজেলার মনপুরা থানার ২ নং হাজীরহাট ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড চৌধুরী বাজার মমতাজ ভিলা’র সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। যৌথ অভিযান পরিচালনার সময় নৌবাহিনীর সাথে মনপুরা থানা পুলিশ অংশগ্রহণ করেন। আইনি প্রক্রিয়া শেষে মনপুরা থানায় দুই মাদক ব্যবসায়ীকে হস্তান্তর করেন নৌবাহিনী।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী মনপুরা ক্যাম্পের লে: কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম। গ্রেপ্তারকৃত নাসিম মনপুরা থানার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মোঃ জেবল হক এর ছেলে ও তাসলিমা বেগম মনপুরা উপজেলা ১ নং মনপুরা ইউনিয়ন এর মোঃ আবু তাহের এর মেয়ে।

আরো জানা যায় নাসিম ও তাসলিমা দুই জন স্বামী স্ত্রী।তাহারা চট্টগ্রাম থেকে আগত নোয়াখালী হাতিয়া চ্যায়ারমেন ঘাট স্প্রিট বোড এ করে রামনেওয়াজ ঘাট এ পৌছায়। এর পর ২ নং হাজীরহাট ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড চৌধুরী বাজার মমতাজ ভিলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

লেঃ কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম জানান, বৃহস্পতিবার সকাল ৬:৫৫ টার দিকে তার নেতৃত্বে নৌবাহিনী কন্টিনজেন্ট, মনপুরা ০৮ সদস্যবিশিষ্ট ০১ টি সেকশন ও মনপুরা থানা পুলিশের ০১ জন মহিলা পুলিশ সদস্যসহ মোট ০৭ জন পুলিশ সদস্য দ্বারা একটি যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয় । এর পর সকাল ৭ টায় মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন এর চৌধুরী বাজার এলাকার ১ নং ওয়ার্ড মমতাজ ভিলার সামনে থেকে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাসিম (৩০) ও তাসলিমা বেগম (২৮) কে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬ শত ১৫ টাকা উদ্ধার করা হয়। তাদেরকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যান। তাদের কাছ থেকে ৩৮০ পিছ ইয়াবা, ২০৮ গ্রাম গাজা,২ টি স্মার্ট মোবাইল ও নগদ ৩৬১৫ টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা এখনো পাওয়া যায়নি।

তিনি আরও জানান নাসিম এবং তাসলিমা দুইজন স্বামী স্ত্রী। বৃহস্পতিবার তাদেরকে নৌ- ক্যাম্প থেকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। মনপুরা থানায় মামলা প্রক্রিয়া দিন আছে।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF