Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ব্যতিক্রমী উদ্যোগ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তারঃ প্রথমবারের মত সংবর্ধনায় ভাসছে মেধাবী শিক্ষার্থীরা সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন

ব্যতিক্রমী উদ্যোগ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তারঃ প্রথমবারের মত সংবর্ধনায় ভাসছে মেধাবী শিক্ষার্থীরা সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন
পাবনা জেলার চাটমোহর উপজেলায় মঙ্গলবার (৩রা জুন ২০২৫)বিকালে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে হয়ে গেলো এক মঙ্গলময় মহতী উদ্যোগ। চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬৮ জন মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সাধারণত ইতিপূর্বে আমরা এমন সংবর্ধনার উদ্যোগ সম্পর্কে  অবহিত হলেও চাটমোহরের মত মফস্বল স্থানেতো  স্বপ্নের মত! এমন মহতী উদ্যোগে চাটমোহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্ছাসিত ও উদ্যোমী হতে বদ্ধ পরিকর। 

গুনের কদর করা হলে গুনীনের জন্ম হয়। আর কদর করা  না হলে অবজ্ঞায় গুনী খোদ নিস্তেজতায় বিলীন হয়ে যায়।  তবে চমৎকার এ উদ্যোগটিকে শুধু লোক দেখানো কদর হিসাবে দেখলে হবেনা, এর সুদূরপ্রসারী ভূমিকার জন্য সকল মহলকে সচেতন হতে হবে। 

হয়তো আজকের এই মেধাবীরা প্রতিযোগিতামূলক পরিক্ষায় অংশ নিয়ে সফল হয়েছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষক মন্ডলীদের সঠিক দিকনির্দেশনায় ও পারিবারিক চাপে ও তদারকিতে। আজকের সংবর্ধনা এটা
তো তাদের সবচেয়ে বড় পাথেও, কারণ গুনের কদরের মূল্যায়নে তারা পিছপা হতে পারবেনা।

চাটমোহরের মত মফস্বলে আয়োজিত এ সংবর্ধনার বিশেষত্ব যদি চিন্তা করি তাহলে বলতে পারি চাটমোহর উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা প্রকাশ করেও যথাযথ মুল্যায়ন করা শেষ হবেনা। বলতে গেলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুসা নাসের চৌধুরী কে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেও তাকে যথাযথ মুল্যায়ন করলে কিছুই করা হয়না।

চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবীদের একত্রিত করে সংবর্ধনা প্রদান এক মাইল ফলক পদক্ষেপ! এই সংবর্ধনা আগামী দিনগুলো তো অত্র মেধাবীদেরকে পরবর্তী  সময়ে আসন্ন সম্মুখ সময়ে মনোবল অটুট রেখে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি দাড় করাব সাহসিকতা দান করবে। মেধাবীদেরকে নিজ মাটিতে নিজের মানুষদের সামনে সম্মানিত হওয়া ও এ সংবর্ধনার পরবর্তী ফলাফল নিসন্দেহে সুখকর মুহূর্ত বয়ে আনবে।

সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এই ৬৮ জন শিক্ষার্থী চাটমোহরের ভিন্ন ভিন্ন ইউনিয়ন, ভিন্ন ভিন্ন কলেজ, এমনকি অনেকেই যারা ঢাকা/রাজশাহী সহ বাহিরের বিভিন্ন  কলেজে পড়ালেখা করেছে।
তবে মহতী উদ্যোগে এ সংবর্ধনার মাধ্যমে একে অপরের সাথে পরিচয়ের সুযোগ তৈরী হয়েছে ও চেনাজানা থেকে মসৃন পথ তৈরি হবে ও একে অপরের সাথে মিশে জ্ঞানের প্রবাহ গতিকে আরো সচল করতে সুবিধা পাবে।

আমরা বলতে পারি যে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ প্রাপ্ত ব্যাচ ২০২৫ তৈরী হলো! এই ধারাবাহিকতা থেকে প্রতি বছর আরো মেধাবীদেরকে আমরা পাবো। তবে এটা আগামীর চাটমোহরকে আরো সমুজ্জ্বল করবে এবং চাটমোহরে একটা শক্তশালী ভীত তৈরী করবে। ২০২৫ ব্যাচের পারস্পারিক যোগাযোগ তাদের পড়ালেখা,গবেষণা   আগামীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সহায়তা, তাদের দিকনির্দেশনা, তাদের অনুজপ্রতীমদেরকে তাদের পদাংক অনুসরণ করতে উৎসাহী করে তুলবে। বলাবাহুল্য   আগামীতে চাটমোহর স্টুডেন্ট এসোসিয়েশন গঠনে এমন উদ্যোগ সহায়ক হবে, যার দ্বারা তাদের অনুজদের সম্মুখ পথ কোমল হবে।

পরিশেষে, বলতে পারি যে, একজন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর
আন্তরিকতা ও মহানুভবতা আগামীর চাটমোহর কে আরো অগ্রগামী গতিশীল করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাটমোহরকে তুলে ধরবে। এক নামে চাটমোহরকে বাংলাদেশ তথা বিশ দরবারে  তুলে ধরবে। যার খানিকটা অবদান সারা জীবনই পাবেন জনাব মুসা নাসের চৌধুরী। 

ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিরন্তর জনাব মুসা নাসের চৌধুরী, (উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাটমোহর, পাবনা)কে
আগামীর এ ভীত রচনা, আপনার মুক্ত চিন্তা ও উদ্যোগ উৎকর্ষতা সাম্যবাদীতাকে! আপনার হাত ধরে শুরু হলো এ মহতী উদ্যোগ অনাদি কাল যেনো পথ পরিক্রমায় চলমান থাকে।(০৪-০৬-২০২৫ইং)
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF