Logo
প্রিন্টের তারিখ: 24 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

News Headlines : পাবনা জেলার বিশিষ্ট ছড়াকার ফকির খালেক এর চির প্রস্থানে বিশিষ্ট কবি ও সাংবাদিক প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর বিবৃতি

পাবনা জেলার বিশিষ্ট ছড়াকার ফকির খালেক এর চির প্রস্থানে বিশিষ্ট কবি ও সাংবাদিক প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর বিবৃতি
পহেলা জুন ২০২৫, রবিবার রাত এগারোটায় পাবনা জেলার বিশিষ্ট সাহিত্য সংগঠক ও ছড়াকার ফকির খালেক রাজশাহী মেডিকেল হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

তার মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। আজ ২ জুন সোমবার পাবনা জেলার  ভাঙ্গুড়া উপজেলাধীন সরদার পাড়ার জগতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুপুর দুইটার সময় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসল্লী, কবি-সাহিত্যিক, সাংবাদিক-গবেষকসহ অজস্র  গুণীজনেরা  অংশগ্রহণ করেন।

জানাজা শেষে ভাঙ্গুড়ার পাথরঘাটা গ্রামে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। ছড়াকার ফকির খালেক  মৃত্যুকালে অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আমি একজন সাহিত্য অনুরাগী হিসেবে, একজন সংস্কৃতি মনা হিসেবে একাধিক বার তার মত মহান ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করেছি।

তিনি ভাঙ্গুড়া উপজেলায় একাধিক সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেছেন! সেখানেও আমি সময় সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। 

তিনি বয়সে প্রবীন ব্যক্তি হলেও কর্ম চাঞ্চল্যে ছিলেন তরুন। আমি পরম শ্রদ্ধেয় বিশিষ্ট সংগঠক ও ছড়াকার প্রয়াত ফকির খালেক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি৷ মরহুমের পরিবারের সকল সদস্য ও সকল ভক্ত সমর্থক শিষ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সেই সাথে বলতে চাই আমরা ফকির খালেক এর সাহিত্য চেতনা আদর্শ নিজেদের মধ্যে ধারণ করে তাকে অনাদিকাল বাঁচিয়ে রাখতে চাই আমাদের মাঝে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF