Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : কৃষিকদের নিয়ে পার্টনার কংগ্রেস

কৃষিকদের নিয়ে পার্টনার কংগ্রেস
ভোলার দৌলতখানে কৃষকদের নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস। উপজেলা হলরুমে সোমবার দুপুরে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়তি রাণী কৈয়ী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপপরিচালক এএফএম শাহাবুদ্দিন,   কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুয়েল সহ প্রমূখ।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি প্রতিনিধিসহ পার্টনার গ্রুপের ১৫০ জন কৃষক কৃষাণী সহ মোট ২শ জন অংশ গ্রহণ করেন।পরিবেশবান্ধব উপায়ে নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আম-লিচু সবজি সহ রপ্তানিযোগ্য বিভিন্ন প্রকার ফল ও কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে সচেতনতা করার জন্য পার্টনার কংগ্রেস নামে এই প্রকল্পটি কাজ করে চলেছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF