Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : গার্ড অব অনার দিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন সম্পন্ন

গার্ড অব অনার দিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন সম্পন্ন
রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (ফজল) মোল্লার গার্ড অব অনার প্রদান করেন দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন ।  তার বাড়ি দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম। 

বিকাল সাড়ে ৩.০০ টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর হাসপাতাল প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (ফজল) মোল্লার  গার্ড অব অনার প্রদান করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন ও দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি এ.আর.এম আল মামুন। 

এ সময় উপজেলা প্রশাসন পক্ষ থেকে মরহুমের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মরহুম ফজলুল হক ৩ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF