Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার ২ পাচারকারী আটক

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার ২ পাচারকারী আটক
ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। 

বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইলিশা ভোলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: মো. রাফেজ (৪১)মো. মাকসুদুর রহমান (৩৫) দুজনেই ভোলা জেলার বাসিন্দা।

আটক মোঃ রাফেজের পিতা আবু কাশেম হাওলাদার, গ্রাম চর ফয়েজ উদ্দিন, ডাক হাজির হাট, থানা মনপুরা, ভোলা। মোঃ মাকসুদুর রহমানের পিতা মৃত আমজাদ হোসেন, গ্রাম দক্ষিণ জয় নগর, ডাক নুরমেয়ার হাট, থানা দৌলতখান, ভোলা।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিদের বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF