Logo
প্রিন্টের তারিখ: 24 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

News Headlines : অনলাইন জুয়ায় জড়িত ১ হাজার এমএফএস ‘এজেন্টকে’ শনাক্ত করেছে সিআইডি, তবু ও থেমে নেই অনলাইন জুয়া

অনলাইন জুয়ায় জড়িত ১ হাজার এমএফএস ‘এজেন্টকে’ শনাক্ত করেছে সিআইডি, তবু ও থেমে নেই অনলাইন জুয়া
অনলাইন জুয়ার লেনদেনে জড়িত এক হাজারের বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁদের ধরতে আজ মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে অভিযানে নেমেছে সংস্থাটি।
এদিকে, গোপন তথ্যে জানতে পারি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালী এলাকায় দিন দিন বেড়ে চলেছে  অবৈধ অনলাইন জুয়া খেলা, আর এসব আই ডি খুলে দিচ্ছে, এছিন নামের এক যুবক  টাকার জন্য এসব কাজে জড়িয়ে পড়েছে, তার সাথে সরাসরি কথা বলতে গেলে হুমকি ও বলে আপনারা কি সমস্যা আমি এসব আইন মানি না। যা পারেন করেন, তার ফোন নম্বর 01405-043952 কল দিলে সে বলে দেয় কোন গেমে কত % বোনাস পয়েন্ট পাবেন। কত টাকা ডিপোজিট করতে হবে। কিভাবে টাকা তুলতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে দ্রুত ব্যবস্থার গ্রহণ করা প্রয়োজন।
সাইবার স্পেসে জুয়া খেলা নিষিদ্ধ। সরকার সাইবার স্পেসে জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০ ধারা অনুসারে জুয়া খেলা এবং জুয়া খেলার সাথে জড়িত সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।
জুয়া খেলা নিয়ে উৎসাহ প্রদান বা বিজ্ঞাপন নিষিদ্ধ করার কারণে বাংলাদেশের কোনো নাগরিকের জুয়া খেলা নিয়ে কোনো বিজ্ঞাপনে অংশগ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো নাগরিক বা মিডিয়া ব্যক্তিত্ব যদি মনে করেন তার অনুমতি ব্যতিরেকে জুয়া খেলার ওয়েবসাইট/পোর্টালে তার ছবি/ভিডিও ব্যবহৃত হচ্ছে তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হচ্ছে। অনলাইন জুয়ার সাথে জড়িত মোবাইল ব্যাংকিং, রেগুলার ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান, যেকোনো এজেন্ট, ডিস্ট্রিবিউটর কিংবা কোন ক্রিপ্টো ব্রোকার কিংবা হুন্ডির অ্যাকাউন্ট সম্পর্কে জানতে ই-মেইলে  (notify@ncsa.gov.bd) 
যোগাযোগ করতে বলা হয়েছে।  


All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF