Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : খুলনার কয়রায় গলায় শিকল বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে

খুলনার কয়রায় গলায় শিকল বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে

আজ (২৭ মে) মঙ্গলবার সকাল ৬ টার দিকে পথচারীরা কয়রা চাঁদ আলী সেতুর  নিচে নদীর চরে  মরদেহটি  দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

খুলনার কয়রায় গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 
পুলিশ জানায়, কয়রা সেতুর নিচে একটি বাঁশের খুঁটির সঙ্গে শিকল বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পরে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করেন। ওই ব্যক্তি উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।


নিহতের ছেলে সাইদ সানা জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তার বাবা। আজ সকালে জানতে পারেন তার বাবার মরদেহ পাওয়া গেছে।


কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF