ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম :পেয়ার ইসলাম নূরউদ্দিন, ভোলা জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 144234 জন
ভোলায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ভোলায় পুকুরের পানিতে পড়ে নাহিদ নামের (৫) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে সোমবার (৩০) জুন, দুপুর ৩ টায় ঘটিকায়। 

মৃত নাহিদ, ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়ন চরছিপলী গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা, জাহাঙ্গীর ও রাবেয়া দম্পতির চতুর্থ (ছোট ছেলে) সন্তান।

নাহিদের চাচা আলমগীর জানান, দুপুর ১ টা থেকে নাহিদকে খুঁজে পাওয়া যায়না, তাই আমরা বাড়ির আসপাশে অনেক খোঁজা খুঁজি করি তাকে কোথাও খুঁজে পাইনি। বাড়ির পাশের পুকুরে বেশ কয়েকবার খোঁজার পরেও পাওয়া গেলোনা, পুনরায় পুকুরে কয়েকজন মিলে খোঁজার পড়ে মৃত অবস্থায় পাই, ততক্ষণে দুই ঘন্টা সময় পেরিয়ে গেছে। সেখান থেকে নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোঃ মামুন।

ছোট ছেলে নাহিদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া,বার বার মূর্ছা যাচ্ছে বাবা।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ