ঢাকা | বঙ্গাব্দ

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: | নিউজটি দেখেছেনঃ 124681 জন
ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
“অভয়াশ্রমে গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার ১৮ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য সড়ক র‌্যালি, উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের লিখিত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কলোল কিশোর সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, সাংবাদিক ও মৎস্যচাষি জাকির হোসেন, ইউনুস ব্যাপারী, মিজানুর রহমান ও রোকসার হোসেন পাটোয়ারী প্রমুখ

এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাছচাষি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে খোরশেদ আলম হিরন এবং কাপ জাতীয় মাছ চাষে এম এ মাইন শ্রেষ্ঠ মাছচাষি হিসেবে পুরস্কৃত হন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
গণতন্ত্রের পুনর্জাগরণে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে” — দীপেন দে

গণতন্ত্রের পুনর্জাগরণে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে” — দীপেন দে