ঢাকা | বঙ্গাব্দ

ভালুকায় ট্রান্সফরমার চুরি থানায় অভিযোগ

  • প্রতিনিধির নাম :জিসান, ভালুকা ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 79567 জন
ভালুকায় ট্রান্সফরমার চুরি থানায় অভিযোগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মনোহরপুর এলাকায় পল্লী বিদ্যুৎ বিভাগের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী ও শ্রমিক স্বাবলম্বী মোঃ আব্দুল মোতালেব (৭০) ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে মনোহরপুর গ্রামের মোতালেবের বাড়ির পাশের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার (মিটার নং ৫০০৫৩৯৮) চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ট্রান্সফরমারটির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখতে পান ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। বিষয়টি দ্রুত পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়। পরবর্তীতে

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির বিষয়ে তদন্ত শুরু করেছে। মোতালেব অভিযোগে জানান, চুরির ঘটনায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দ্রুত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
ছাত্রলীগের কর্মী সবুজ খান এখন বিএনপি'র সংগ্রামী দলের সভাপতি

ছাত্রলীগের কর্মী সবুজ খান এখন বিএনপি'র সংগ্রামী দলের সভাপতি