আজন শুক্রবার (১১ জুলাই) বিকালে কয়রা সেতুতে ঘণ্টাব্যাপী টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খুলনার - কয়রা আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী যানবাহন থেকে কপোতাক্ষ নদীর ওপর নির্মিত কয়রা সেতুতে (চাঁদআলী সেতু) টোল আদায় চলছেই।
সেতু নির্মাণের ১৫ বছর পরও টোল আদায় বন্ধ না হওয়ার প্রতিবাদে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কয়রার সর্বস্তরের জনগণ।
এ মানববন্ধনে বক্তারা জানান, সেতু দিয়ে কয়রা উপকূলীয় অঞ্চলের সাধারণ ও নিম্ন আয়ের মানুষের চলাচল করে সেই সাথে বঙ্গোপসাগরের কোলঘেষা দক্ষিণ বেদকাশী থেকে চাঁদআলী সরকারি হাসপাতালে দ্রুত পরিবহন ব্যবস্থার জন্য এটিই একমাত্র সড়ক।
তাই এ সেতু দিয়ে চলাচল করা সাধারণ মানুষের ওপর টোল চাপিয়ে দেওয়া এক ধরনের চাঁদাবাজি ছাড়া কিছুই না। সেতু নির্মাণের খরচ সরকার বহু আগেই আদায় করে নিয়েছে। এখন জনগণের ওপর এই বোঝা চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক বলে সাধারণ জনগণ মনে করে।
মোঃ ফয়েজ উদ্দিন