ঢাকা | বঙ্গাব্দ

হঠাৎ ঝড়-বৃষ্টিতে চাঁদপুরগামী বোগদাদিয়া-৭ লঞ্চ চরে আটকে, যাত্রীদের নিরাপদে ইমাম হাসান-৫ লঞ্চে স্থানান্তর

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম, গজারিয়া মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 79452 জন
হঠাৎ ঝড়-বৃষ্টিতে চাঁদপুরগামী বোগদাদিয়া-৭ লঞ্চ চরে আটকে, যাত্রীদের নিরাপদে ইমাম হাসান-৫ লঞ্চে স্থানান্তর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে শনিবার বিকেল ৫টায় ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চটি হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে নদীর তীরে ভিড়ানোর চেষ্টা করলে চরে আটকে যায়। ঘটনাটি ঘটে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের গজারিয়া সংলগ্ন মেঘনা নদী এলাকায়।

সন্ধ্যার দিকে ঝড় ও বৃষ্টির তীব্রতা বাড়লে যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। এ অবস্থায় লঞ্চটি নিরাপত্তার স্বার্থে তীরে নোঙর করার চেষ্টা করলে হঠাৎ নদীর চরে আটকে পড়ে।

পরে আটকে পড়া লঞ্চটিকে সরিয়ে নেওয়া এবং যাত্রীদের উদ্ধার করতে এমভি ইমাম হাসান-৫ লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে সহায়তা করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও বোগদাদিয়া-৭ লঞ্চটিকে মুক্ত করা সম্ভব হয়নি।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বোগদাদিয়া-৭ লঞ্চের সকল যাত্রীকে ইমাম হাসান-৫ লঞ্চে নিরাপদে স্থানান্তর করা হয়। যাত্রী স্থানান্তর শেষে ইমাম হাসান-৫ ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনো চরে আটকে রয়েছে, এবং তা উদ্ধারে প্রচেষ্টা চলছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চরবাসীর উন্নয়নে কাজ করতে চাই- এসএ জিন্নাহ কবির

চরবাসীর উন্নয়নে কাজ করতে চাই- এসএ জিন্নাহ কবির