ঢাকা | বঙ্গাব্দ

ওসি আশিকুর রহমানের নেতৃত্বে চার কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 177066 জন
ওসি আশিকুর রহমানের নেতৃত্বে চার কেজি গাঁজাসহ একজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে চার কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জিল্লাল মোল্যা নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ জিল্লাল মোল্ল্যা নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে ।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুরুবার (২৩ মে) ভোরে নড়াগাতী থনাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামস্থ পাখিমারা মাদ্রাসার মোড় (তেমাথা) কামাল সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজীব পাল রাজু, এএসআই (নি:) মোঃ ইকবাল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিল্লাল মোল্যা কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য চার কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে সাদেক হত্যাকাণ্ড নারীসহ ২ জন গ্রেফ

হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে সাদেক হত্যাকাণ্ড নারীসহ ২ জন গ্রেফ