হবিগঞ্জ শহরের ইনাতাবাদ থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহানুর বখত চৌধুরী ঝলক (৪০) কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ওসিএকেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে একদল পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের ও বর্তমানে ইনাতাবাদ এলাকার বাসিন্দা মৃত সৈয়দ বখত চৌধুরীর পুত্র। ওসি জানান, ২০২১ সালের ১৬ এপ্রিল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ চুনারুঘাট থানা পুলিশ ঝলককে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করে।
কারাভোগ করার পর ঝলক জামিনে বেরিয়ে আসে। সাক্ষি প্রমাণ শেষে আদালত তাকে নিষিদ্ধ ফেনসিডিল বিক্রির অভিযোগে ঝলককে ২ বছরের কারাদণ্ড দেন।
স্বাধীন একাত্তর