ঢাকা | বঙ্গাব্দ

নারী নির্যাতন মামলার দুই আসামিকে ঘুম হারাম করা পুলিশের অভিযানে গ্রেফতার

  • প্রতিনিধির নাম :মোঃ ফয়েজ উদ্দিন, ভোলা: | নিউজটি দেখেছেনঃ 143378 জন
নারী নির্যাতন মামলার দুই আসামিকে ঘুম হারাম করা পুলিশের অভিযানে গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
গত ২৮ জুন শনিবার রাত্র অনুমান ১১ টা হইতে ২৯ জুন রবিবার দুপুর অনুমান ১.৩০ মিনিট এর সময় তজুমদ্দিন থানাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি ০৪নং ওয়ার্ডস্থ এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ জুন সোমবার ভিকটিমের স্বামী বাদী হয়ে তজুমদ্দিন থানার মামলা দায়ের করেন মামলা নং-১০, ধারা-৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ তৎসহ ৩৪২/৩২৩/৫০৬(২)/১১৪ পেনাল কোড দায়ের করেন। ঘটনার পরপরই ভোলা জেলা পুলিশ আসামীদের গ্রেফতার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে।

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা এবং সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল, ভোলা মহোদয়ের তত্ত্ববধানে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ০২নং আসামী মোঃ ফরিদ উদ্দিন কে বোরহানউদ্দিন থানাধীন বড়পাটা এলাকা থেকে এবং ০১নং আসামী মোঃ আলাউদ্দিন কে নোয়াখালী জেলাধীন হাতিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে।

এখন পর্যন্ত এই মামলার এজাহারনামীয় মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

ভোলা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে বিশ্বাসী।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুক গ্রেপ্তা

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুক গ্রেপ্তা