ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে নাশকতা মামলার আসামি শওকত চৌধুরী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 115862 জন
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে নাশকতা মামলার আসামি শওকত চৌধুরী গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে নাশকতা মামলার আসামি শওকত চৌধুরী গ্রেফতার। নড়াইলের নড়াগাতীতে দুটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি শওকত চৌধুরীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নড়াগাতী থানা পুলিশের এসআই মতিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির পাশ থেকে তাকে আটক করেন।
গ্রেফতার শওকত চৌধুরী নড়াগাতী থানার দেবদুন গ্রামের মৃত মুজিবুর চৌধুরী ওরফে গিরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নড়াগাতী থানা বিএনপির সহসভাপতি নওশের আলী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সরাফত আলী সবো বাদী হয়ে দুটি নাশকতা মামলা দায়ের করেন। এসব মামলায় সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, কাজী সরোয়ার, খান শামীম রহমান, সালাউদ্দিন বসির, আলাউদ্দিন চৌধুরী, শওকত চৌধুরী, ফোরকান মোল্লাসহ একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তি নি জানান।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্ঘটনার কবলে ওমরাহযাত্রী বহনকারী বাস, নিহত ৪২

দুর্ঘটনার কবলে ওমরাহযাত্রী বহনকারী বাস, নিহত ৪২