ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ ওসি আশিকুর রহমানর'র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার।

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, প্রতিনিধি নড়াইল জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 47561 জন
নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ ওসি আশিকুর রহমানর'র নেতৃত্বে  অভিযুক্ত গ্রেফতার। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত মো. নাঈম শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. নাঈম শেখ নাড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মো. মামুন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাজে চাকরি করেন। তিনি একমাত্র সন্তান নিয়ে নিজ বাড়িতেই থাকতেন। গত সোমবার (১ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের যুবক নাঈম শেখ। এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নাঈম শেখকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর ওইদিন রাতেই নড়াগাতী থানা পুলিশের একটি দল খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাকসু নির্বাচন ২০২৫ এ বিজয়ী পাবনার মেয়ে রোজা রওনক কে অভিনন্দ

ডাকসু নির্বাচন ২০২৫ এ বিজয়ী পাবনার মেয়ে রোজা রওনক কে অভিনন্দ