ঢাকা | বঙ্গাব্দ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী'র ইন্তেকাল

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 75241 জন
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী'র ইন্তেকাল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরন করেন। আবুল হাসান মাহমুদ আলী (জন্ম ২ জুন ১৯৪৩) তিনি হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও কুটনৈতিক, তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক সংসদ সদস্য এবং ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

এর পূর্বে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসনে বিজয়ী হয়েছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকুন্দিয়ার চেয়ারম্যানের 'রাজত্ব': স্বজনপ্রীতি, অনিয়ম-দুর্নী

পাকুন্দিয়ার চেয়ারম্যানের 'রাজত্ব': স্বজনপ্রীতি, অনিয়ম-দুর্নী