ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম :মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 85660 জন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হবিগঞ্জ  জেলার  নবীগঞ্জ উপজেলায় ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাজ্জাদুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদুর রহমান কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করছিলেন সাজ্জাদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে প্রমাণ মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় সাজ্জাদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্