ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলার মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ২ থেকে ৩টি গাড়ি জব্দ

  • প্রতিনিধির নাম :১৭,অক্টোবর,২০২৫ইং মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 89684 জন
হবিগঞ্জ জেলার মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ২ থেকে ৩টি গাড়ি জব্দ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
 হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় উপজেলার মনতলা তেমনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয় এবং ৩টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর মনতলা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের সদস্যরা। অভিযানের লক্ষ্য ছিল দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধ করা।

অভিযানকালে সোনাইছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার মঙ্গলপুর গ্রামে শফিক মিয়া (২৫), একই গ্রামের মোঃ সোহেল মিয়া (২৬)।

সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, অভিযান চলাকালে অভিযুক্তরা সরকারি আইন অমান্য করে বালু উত্তোলন করছিল। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা’ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আটককৃত ৩টি ট্রাক্টরও জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও দেশের সম্পদ রক্ষায় বিজিবি সব সময় সর্তক এবং নিঃস্বার্থভাবে কাজ করে। দেশের স্বার্থবিরোধী যে কোনো কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সোনাইছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি ঘটাচ্ছিল এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। স্থানীয়রা জানান, বালু চোরাচালান রোধে প্রশাসনের এই তৎপরতা একটি দৃষ্টান্ত তৈরি করবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবিক উদ্যোগে এনআরবিসি ব্যাংক, ভোলার নিম্ন আয়ের মানুষের পাশ

মানবিক উদ্যোগে এনআরবিসি ব্যাংক, ভোলার নিম্ন আয়ের মানুষের পাশ