ঢাকা | বঙ্গাব্দ

ভালুকায় বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর দলীয় মামলা খালাস

  • প্রতিনিধির নাম :জিসান, ভালুকা ময়মনসিংহ জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 89271 জন
ভালুকায় বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর দলীয় মামলা খালাস ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দায়ের কৃত দলীয় মামলা থেকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।

প্রতক্ষদোষীরা জানায় ২০২৪ সালের ৫ আগস্টের পর ভালুকার বাটারফ্লাই কোম্পানি এলাকায় একটি বিষয় নিয়ে অনলাইনে অপপ্রচার ও ষড়যন্ত্রে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় দলীয় একটি মামলা দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অভিযোগের কোনো প্রকার সত্যতা পাননি। পরবর্তীতে তিনি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিজ্ঞ আমলি আদালত তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে বিধিবদ্ধভাবে খালাস প্রদান করেন। এদিকে দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে ফখরউদ্দিন আহমদ বাচ্চুর বিরুদ্ধে উঠা এসব অভিযোগের কোনো প্রকার সুষ্ঠ প্রমাণ মেলেনি।

কোন ধরনের দলীয় শৃংখলাভঙ্গ বা অপরাধের সাথে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নুন্যতম সম্পৃক্ততা পাওয়া যায়নি। এরই প্রেক্ষিতে, বিজ্ঞ আদালতের চূড়ান্ত রায়ে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
ক্লিন চট্টগ্রাম গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন:  মেয়র ডা.

ক্লিন চট্টগ্রাম গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন: মেয়র ডা.