ভোলায় বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল অভিযান চালায়।
সকাল ৬টার দিকে অভিযানকালে এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বাধীন একাত্তর