ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 133444 জন
কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  
 শুক্রবার বিকালে আখড়া বাজার  চত্বরে কিশোরগঞ্জ জেলা এনসিপির এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয় পদযাত্রাটি আগামীকাল শনিবার জেলার বন্দরনগরী ভৈরব হয়ে বড়পুল দিয়ে কিশোরগঞ্জে প্রবেশ করবে। এরপর পুরান স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু করে পুরান থানা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। এ সময় তাঁরা আরো জানান কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা অংশ নেবেন। পদযাত্রা ও সমাবেশ শেষে একই পথে এনপিসির নেতৃবৃন্দ নেত্রকোনার পথে যাত্রা করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক 
ইকরাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মো: ফয়সাল প্রিন্স, নীরব হাসান সুজন, রাতুল নাহিদ ভূঁইয়া, ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, আনাস ইব্রাহিম সাব্বির হোসেন, সালাউদ্দিন তারেক রাসেল, সাবাব, প্রিয়ন্ত প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেন : নিজাম উদ্দীন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়  প্রধান শিক্ষ

যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় প্রধান শিক্ষ