ঢাকা | বঙ্গাব্দ

বিরলে কমিউনিটি ক্লিনিকের সি,এইচ,সি,পি (CHCP) রাজনৈতিক মামলার আসামি

  • প্রতিনিধির নাম :মোঃ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 163292 জন
বিরলে কমিউনিটি ক্লিনিকের সি,এইচ,সি,পি (CHCP) রাজনৈতিক মামলার আসামি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন  ২নং ফরাক্কাবাদ ইউনিয়নে খোজাপুর কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্বপ্রাপ্ত সি,এইচ,সি,পি মোঃ হারুন উর রশিদ বাবু রাজনৈতিক মামলার আসামি হয়ে আত্বগোপন করেন।

যে কারনে খোজাপুর কমিউনিটি ক্লিনিকটি বেশ কিছুদিন যাবত বন্দ। এলাবাসীর কাছ থেকে আরো জানা যায় যে গত সরকারে সময়ও এই কমিউনিটি ক্লিনিক টি ঠিক মতো খোলা থাকে না। সিএইচসিপি হারুন অর রশিদ ঠিক মতো ক্লিনিকে আসেন না, এই বিষয়ে এলাকাবাসী উক্ত সিএইচসিপি কে বললে উনি বলেন আমার কিছু করতে পারবেন না।

যার ফলে ঐ এলাকার অসহায়,গরীব,দুঃখী মানুষ জন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বর্তমানে বঞ্চিত হয়ে আছে । সিএইচসিপি হারুন অর রশিদ বাবুর সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করে এ বিষয় যানতে চাইলে তিনি মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে বা দিনাজপুর সিভিল সার্জন অফিসে আবার কোন প্রকার ফোন বা অভিযোগ করলে দিনাজপুরে যেখানে দেখা হবে সেখানেই হাত পা ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করে।

পরে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ,এইচ,এফ,পি,ও (UH&FPO) সাহেবের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করে হুমকির বিষয়টি অবগত করা হয় এবং  তিনি উক্ত সি এইস সিপি হারুনুর রসিদ বাবুর নামে রাজনৈতিক মামলা ও তার ক্লিনিকে   অনুপস্থিত সম্পরকে অবগত আছেন কিনা জানতে  চাইলে তিনি পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে জানান।

জানা যায়, ২০১৮ সালে নির্বাচন পূর্ববর্তী একটি ঘটনা নিয়ে গত ২২ মে জনৈক আঃ রাজ্জাক নামে এক বিএনপির কর্মী বাদি হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ ও আরো দেড় দুই শত জনকে অজ্ঞাত আসামি করে সন্ত্রাসী ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন, যে মামলার নং ১৬/১৪২। এই মামলার আসামি সিএইচসিপি হারুন অর রশিদ বাবু।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
নলডাঙ্গায় বিএনপির সংসদ নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনু

নলডাঙ্গায় বিএনপির সংসদ নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনু